ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা ভূমিহীন পরিবারকে ঘরের চাবী দলিল হস্তান্তরের মধ্য দিয়ে ভূমিহীন মুক্ত ঘোষণা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১১-৬-২০২৪ দুপুর ৩:১১

সারাদেশের ন্যায় সাতক্ষীরায় পঞ্চম পর্যায়ের ২৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবী ও দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্যদিয়ে ওই ঘরের চাবী ও দলিল  হস্তান্তর করেন। আর এই চাবী ও দলিল হস্তান্তরের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। 
সাতক্ষীরা প্রান্তের সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষে সদর উপজেলার ১১০ টি ভূমিহীন গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবী ও দলিল  তুলে দেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার প্রমুখ। এছাড়া, আশাশুনি উপজেলার বাকী ১৪০ টি পরিবারের মাঝে দ্বিকক্ষ বিশিষ্ট একক গৃহের চাবী ও দলিল হস্তান্তর করা হয়। এর আগে জেলার বাকি উপজেলাগুলোকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। 
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এসময় জানান, ১ম থেকে ৪র্থ পর্যায়ে সাতক্ষীরা জেলায় ৩ হাজার ২২৭ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এছাড়া পঞ্চম পর্যায়ে আজ ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার ২৫০টিসহ ভূমিহীন ও গৃহহীন পরিবার সারাদেশের ১৮৮ টি উপজেলায় ১৮ হাজার ৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে মাঝে ঘরের চাবী ওদলিল হস্তান্তর করেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত