রাজস্থলীতে ২৫ টি ভমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহহীন ঘর
রাঙ্গামাটির রাজস্থলীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের ২য় ধাপে ২৫টি জমির দলিলসহ গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে গৃহপ্রদান কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।গনভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় রাজস্থলী উপজেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রবার্ট ত্রিপুরা, আদোমং মারমা , ওসি তদন্ত কামরুজামান তালুকদার,ডা, নাজিম উদ্দিন, কৃষি অফিসার শাহরিয়াজ বিশ্বাস, মৎস্য অফিসার আরাফাত হোসেন, উপকার ভোগী হেডম্যান কার্বারী মেম্বার ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন ।
এ সময় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না ‘ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে উপজেলায় এ পর্যন্ত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১ম পর্যায় হতে চতুর্থ পর্য়াযে ২৫৪ টি এবং ৫ম পর্যায়ে ২য় ধাপে ২৫টি সহ মোট ২৭৯টি একক পাকাগৃহ প্রদান করা হয়েছে।আজ উপকার ভোগীরা ঘর পেয়ে আনন্দ মহাখুশি প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি