ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোসাইরহাটে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন


সাহেদ আহমেদ, গোসাইরহাট photo সাহেদ আহমেদ, গোসাইরহাট
প্রকাশিত: ১১-৬-২০২৪ দুপুর ৩:৫৪
শরীয়তপুর গোসাইরহাট উপজেলা পরিষদের পরিচালনা ও (ইউডিএফ) উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।  সোমবার (১১-জুন) সকালে উপজেলা চত্বরে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ এর সার্বিক তত্বাবধানে ও সভাপতিত্বে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, কারিগরি তত্বাবধানে ছিলেন, উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার এবং ইউডিএফ(ইউজিডিপি) এনায়েত হোসেন।
 
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আজাদ মিয়া, সামন্তসার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রব সরদার, নলমূড়ি ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজুল হক মিঞা অন্যান্য কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য যে, ২০২১-২০২২ অর্থ বছরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি জাইকা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (ইউজিডিপি) অর্থায়নে এবং উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৮টি ইউনিয়ন এর বিভিন্ন হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে ৮২টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। যাহার প্রাক্কলিত বাজেট ছিল- ২৬লক্ষ ৭০হাজার ৭শত ৩৩টাকা।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত