মাউশি'র আঞ্চলিক পরিচালক হলেন প্রফেসর ড.বিশ্বজিৎ ব্যানার্জী
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক হলেন প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী।
রবিবার (১০জুন) বিকেলে প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী (রাজীব) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেছেন।
এর আগে রবিবার (৯ জুন) রাষ্ট্রপতির আদেশ ক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলে (প্রেষণে)
তাঁকে পদায়ন করা হয়।
উল্লেখ্য, ড. বিশ্বজিৎ ইতিহাস বিষয়ের অধ্যাপক। এর আগে তিনি রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি ইউজিসি ফেলো ছিলেন। গবেষক হিসেবে অসাধারণত্বের পরিচয় দিয়েছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক প্রেক্ষাপট বিষয়ে তাঁর পিএইচডি-র বিষয় “বাংলাদেশের মুক্তিসংগ্রাম : সাংস্কৃতিক ধারা” শিরোনামে প্রকাশিত থিসিসটি গ্রন্থাকারে পাঠক সমাদৃত হয়েছে। বিশ্বজিৎ একজন উঁচুমানের সাংস্কৃতিক কর্মী। তিনি অনার্স, মাস্টার্স ও পিএইচডি সকল পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সফলতার সাথে সম্পন্ন করেছেন।
তাঁর জন্মস্থান নওগাঁ জেলার মহাদেবপুর। বাবা সুধাংশু ভূষণ ব্যানার্জী এবং মা ছায়া ব্যানার্জী। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর স্ত্রী অর্পিতা ব্যানার্জী একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী।
এমএসএম / এমএসএম
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ