ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মানি এস্কর্ট সেবা দিচ্ছে উত্তরা পশ্চিম থানা পুলিশ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ১১:৪৫

জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বড় অংকের অর্থ বহনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে মানি এস্কর্ট সেবা দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন উত্তরা বিভাগের উত্তরা পশ্চিম থানা পুলিশ।মঙ্গলবার ১১ জুন'২৪ উত্তরা ৭ নং সেক্টরস্থ কমিউনিটি ব্যাংক প্রাঙ্গনে উত্তরা পশ্চিম থানার পক্ষথেকে মানি এস্কর্ট সেবা গ্রহণের বিষয় উদ্বুদ্ধ করতে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী এর সভাপতিত্বে  ওসি অপারেশন পার্থ প্রতিমের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সুমন কর। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, জনসাধারণের কষ্টে উপার্জিত অর্থ নিরাপদে গ্রাহকের গন্তব্যে পৌঁছে দিতে রাজধানীর উত্তরায় টিম পশ্চিম থানার পক্ষ থেকে মানি এস্কর্ট টিম গঠন করা হয়েছে। 

ব্যাংক ও গরু বাজারে  বড় ধরনের আর্থিক লেনদেনে পুলিশের সেবা নিতে গ্রাহক ও ব্যবসায়ীদের আহবান  করা হয়েছে।ঈদুল আজহা উপলক্ষে ক্রয়–বিক্রয়, ব্যবসা–বাণিজ্য, লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পায়। সেই সঙ্গে চুরি, ছিনতাই, দস্যুতাসহ মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতৎপরতাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। 

একটু অসতর্কতার জন্য কষ্টার্জিত অর্থ ছিনিয়ে নিতে পারে দুষ্কৃতকারীরা। অনেক সময় এ অর্থের জন্যই হয়তো হারাতে হতে পারে অনেকের প্রাণ। বড় অংকের অর্থ বহনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে মানি এস্কর্ট সেবা সকলেই গ্রহণ করবো। 

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (ওসি তদন্ত) শেখ মফিজুল ইসলাম, ও কমিউনিটি ব্যাংক উত্তরা শাখা-ব্রাঞ্চ ম্যানেজার আরিফ আহমেদ আরিফ সহ গণমাধ্যমকর্মী, পুলিশ, ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহক বৃন্দ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল