ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অভয়নগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পানচাষিরা পেলেন ৯০ হাজার টাকা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ১২:৩৬

যশোরের অভয়নগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চারজন পানচাষিকে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষতিপূরণ হিসেবে ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেকগুলো হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ ও উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। এসময় বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রামের পূর্বপাড়ার ক্ষতিগ্রস্থ পানচাষি ইমামুল ইসলামকে ২০ হাজার, একই গ্রামের আবুল হোসেনকে ২০ হাজার, সিরাজ দেওয়ানকে ৩০ হাজার ও প্রদীপ বর্মণকে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়।
ক্ষতিগ্রস্থ পানচাষিরা জানান, চার বিঘা জমিতে পান চাষ করেছিলেন তাঁরা। ফলনও ভালো হয়েছিল। কিন্তু গত ৯ মার্চ কে বা কারা তাদের পানের বরজে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। আজ সরকারিভাবে আর্থিক সহায়তার চেক পেয়েছি। এজন্য নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে ধন্যবাদ জানান তাঁরা।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান