গুরুদাসপুরে নলকুপ বসানোকে কেন্দ্র করে একজনের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে বাড়ির আঙ্গিনায় নলকূপ বসানোকে কেন্দ্র করে হাতাহাতির সময় দুলাভাইয়ের মারধরে শ্যালক জামাত আলীর (৫৬) মৃত্যু হয়েছে। বুধবার ১২ জুন বেলা ১১টার দিকে উপজেলার বৃপাথুরিয়া গ্রামে ওই ঘটনাটি ঘটেছে। এঘটনায় দুপুরে নিহত জামাতের দুলাভাই লছিমুদ্দিন (৬৫) কে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
দুপুরেই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত জামাত আলী বৃপাথুরিয়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃত লছিমুদ্দিন একই গ্রামের মৃত অছিমুদ্দিনের ছেলে। তারা পরষ্পর আত্মীয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়- অভিযুক্ত লছিমুদ্দিন শ্যালক জামাত আলীর সাথে একই বাড়িতে থাকতেন। বুধবার সকালে বাড়ির আঙ্গিনায় জলমটর বাসানোর কাজ করছিলেন বাক প্রতিবন্ধী জামাত আলী। এসময় দুলাভাই লছিমুদ্দিনের সাথে জামাতের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। লছিমুদ্দিনের কিলঘুষিতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান জামাত আলী।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন- খবর পেয়ে দুপুরেই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি