ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ঘরের মাঠে উইকেটের সুবিধা নেয় না বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ৪:১৫

বাংলাদেশে কোনও সিরিজ আয়োজনের আগে ঘুরেফিরে আলোচনায় আসে উইকেট প্রসঙ্গ। সিরিজ শুরুর তোড়জোড় হলেই প্রায় প্রতিদিন নিয়ম করে উইকেটের চরিত্র নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দিতে হয় বোর্ড কর্তা, টিম ম্যানেজমেন্ট ও সিনিয়র খেলোয়াড়দের। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগেও তার ব্যত্যয় ঘটছে না।

ঘরের মাঠে স্পিনের ফাঁদ বানিয়ে প্রতিপক্ষ ঘায়েলে বেশ পারদর্শী বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের ইতিহাস রচনা হয়েছিল মিরপুরের মন্থর উইকেটে। কিছুদিন আগেই শের-ই-বাংলায় অজি বধ টাইগারদের। পাঁচ ম্যাচের টি-টিয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়াকে হারায় ৪-১ ব্যবধানে। সেখানেও মন্থর উইকেটের ফায়দা নিয়েছে স্বাগতিকরা। তবে নিউজিল্যান্ড সিরিজের আগে আকরাম খান বলছেন, ঘরের মাঠে উইকেটের সুবিধা নেয় না বাংলাদেশ।

আজ (শনিবার) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারপার্সন আকরাম খান জানালেন, ‘আমরা বলি না আমাদের এমন উইকেট দাও। উইকেট যেমনই হয় আমরা সেখানেই খেলি।’

ঘরের মাঠে প্রতিপক্ষ দলকে হারাতে উইকেট নয়, হোম কন্ডিশনকেই বড় করে দেখছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বছরের প্রায় অধিকাংশ সময় মিরপুরে খেলে থাকেন জাতীয় দলের ক্রিকেটাররা। শের-ই-বাংলার উইকেট রীতিমতো মুখস্থ সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের। এ জন্যই বাড়তি সুবিধা পেয়ে থাতে বাংলাদেশ দল।

আকরামের ভাষায়, ‘এখানে (মিরপুর) হোম অ্যাডভান্টেজ পাওয়া যায়। যে দেশেই খেলা হোক, হোম অ্যাডভান্টেজ সেই দেশের খেলোয়াড়রা নেয়। বাংলাদেশের খেলোয়াড়রা এই উইকেটে বেশি খেলেছে, অ্যাডভান্টেজ তো থাকবেই।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে