রানে ফিরেই ম্যাচসেরা সাকিব, পোস্ট করে যা লিখলেন শিশির
মুহূর্তেই যেন দৃশ্যপট পাল্টে দিলেন বাইশগজের রাজা। যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গেল কদিনে সমালোচনার ঝড় বইছিল, কয়েক ঘণ্টার ব্যবধানে সব যেন রূপ নিলো বন্দনায়। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কোথাও ঠিকঠাক পারফর্ম করতে পারছিলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে অনেকেই এই অলরাউন্ডারের শেষটাও দেখে ফেলেছিলেন। তবে সেসব ভুল প্রমাণ করে সর্বশেষ ম্যাচে রানে ফিরলেন সাকিব।
সুপার এইটের লড়াইয়ে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেন সাকিব। ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। বল হাতে কোনো উইকেট না পেলেও ৩০ এর কম রান খরচ করেছেন। ডাচদের বিপক্ষে বাংলাদেশের ২৫ রানের জয়ের দিনে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন সাকিব।
সাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বন্দনার মধ্যেই পোস্ট করেছেন এই অলরাউন্ডারের পত্নী উম্মে আল হাসান শিশির। সাকিবের ম্যাচসেরার ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে এক শব্দে লিখেছেন ‘ফেইথ’। অর্থাৎ বিশ্বাস। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। সাকিবকে নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় শিশিরকে। বিশেষ করে সাকিবের খারাপ সময়ে পাশে থেকে ভরসা জোগান তিনি। এবারও হয়তো এক শব্দে ফেইথ লিখে বুঝাতে চেয়েছেন, বিশ্বাস হারাননি তিনি।
উল্লেখ্য, ১৯৮৯ সালে নারায়ণগঞ্জে জন্ম শিশিরের। প্রেমের সম্পর্কে জড়িয়ে সাকিবের সঙ্গে তার বিয়ে হয় ২০১২ সালে। এরই মধ্যে তাদের ঘর আলোকিত করে এসেছে তিন সন্তান। সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন শিশির।
এমএসএম / এমএসএম
২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে
ইয়ামাল, এমবাপে ও কেইনের ত্রিমুখী লড়াইয়ে কি চমকে দেবেন কেউ?
২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড
ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র্যাভেনার জার্সিতে
ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর
‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন
‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’
কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস
এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’
বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ