অবৈধভাবে ভ্রম্যমান পশুর হাট বসিয়ে কেনা বেচা : প্রশাসনের অভিযান
শরীয়তপুর গোসাইরহাট কোদালপুরে অবৈধভাবে পশুর হাট বসিয়ে হাজার হাজার টাকা টোল আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। কোনো রশিদ ছাড়াই চাঁদা উত্তোলন করা হচ্ছে। তবে স্থানীয়ভাবে জানা যায়, বাজার ইজাদারের সম্পৃক্ততায় প্রতিবছর কুরবানির সময় এমনভাবে বসানো হয় অবৈধ পশুর হাট।
প্রশাসন থেকে অনুমোদন দেয়া হয় নাই বলে জানা গেছে। এসব অনিয়ম বন্ধ ও সরকারি স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে। শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কোদালপুর বাজারের টলঘরে এই অবৈধ বাজার বসিয়ে করা হয় পশু কেনাবেচা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আহমেদ সাব্বির সাজ্জাদ। এসময় খবর পেয়ে পালিয়ে যায় ঐ চক্রের সদস্যরা।
বিষয়টি অস্বীকার করে কোদালপুর বাজার ইজাদার মো.কাঞ্চন সরদার বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি।কোদালপুর বাজের কোনো গরু হাট বসানো হয়নি তবে দাশেরজঙ্গল গো-হাটে নেওয়ার সময় এখানে রাখা হয় সেইসুবাধে অনেকেই গরু দেখতে আসে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, কোদালপুর বাজারে অবৈধভাবে ভ্রাম্যমান পশুরহাট বসিয়ে ক্রয় বিক্রয়ের খবর পেয়ে তা বন্ধ করে দেই এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে এই উপজেলায় ইদুল আযাহা উপলক্ষে অস্থায়ীভাবে দুটি হাট অনুমতি দেয়া হয়েছে নাগেরাপড়া ইউনিয়নে। এছাড়া আর কোনো ইউনিয়নে পশুর হাট বসনোর অনুমতি দেয়া হয়নি।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied