ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নাগরপুরে অনূর্ধ্ব ১৬ বালকদের ক্রিকেট প্রতিযোগিতা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৪-৬-২০২৪ বিকাল ৬:২৬

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নাগরপুর উপজেলায় অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১৬ বালকদের ক্রিকেট প্রতিযোগিতা। চার দলের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নাগরপুর ক্রিকেট একাডেমি। নাগরপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছিলো নাগরপুর ক্রিকেট একাডেমি, টিম টাইগার্স ক্লাব, নাগরপুর সোনালী ক্লাব এবং নাগরপুর উপজেলা ক্রীড়া চক্র। শেষ পর্যন্ত ফাইনালে ওঠে নাগরপুর ক্রিকেট একাডেমি এবং টিম টাইগার্স ক্লাব। ফাইনালে নাগরপুর ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে সংগ্রহ করে ১২৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সাইম মিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৯৪ রানে গুটিয়ে যায় টিম টাইগার্স ক্লাব। ৪ উইকেট নেন নাগরপুর ক্রিকেট একাডেমির আজম। ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার এবং নাগরপুর উপজেলার ক্রিকেট কোচ রাজিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।  

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত