ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পরিদর্শনে কেসিসি মেয়র

খুলনা সার্কিট হাউজ মাঠে ইদ জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৫-৬-২০২৪ দুপুর ৩:৫১

 খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার সকালে সার্কিট হাউজ মাঠে আসন্ন ইদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিটি মেয়র বলেন, ১৭ জুন সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ মাঠে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে আয়োজনের জন্য সার্কিট হাউজ মাঠ প্রস্তুতের সকল কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সার্কিট হাউজ আমাদের ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে প্রতি বছর দুইটি ইদের নামাজ খুলনার মানুষ আগ্রহের সাথে আদায় করে থাকেন। তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় ইদের জামাত অনুষ্ঠিত হবে। সন্ধ্যার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করার পরিকল্পনা রয়েছে। এজন্য ৩১টি ওয়ার্ডে জনবল প্রস্তুত রয়েছে।

পরিদর্শনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, কেএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, কেসিসির প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসনসহ কেসিসি’র কর্মকর্তার উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত