খুলনার জোড়াগেটে বড় গরুর সরবরাহ বেশী; বিক্রয় কম
খুলনা মহানগরীর জোড়াগেট কোরবানীর পশুর হাটে বড় গরুর আমদানি বেশি। তবে ক্রেতাদের চাহিদা মাঝারি আকাড়ের গরু। চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকার কারনে চড়া দামে বিক্রি হচ্ছে মাঝারি সাইজের গরু। অন্যদিকে ক্রেতা কম থাকায় হাটে বড় গরুর বিক্রি তুলনামূলক কম। তবে শেষ দিনে গরু বিক্রয় বৃদ্ধি পাবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।
তথ্যসূত্রে, শুক্রবার রাত ১০টা পর্যন্ত হাটে ২৭৫টি গরু এবং ১৭২টি ছাগল বিক্রি হয়েছে। এ থেকে কেসিসির রাজস্ব আদায় হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৩২৫ টাকা। যা গতবারের তুলনায় কম। এদিকে, শনিবার নগরীর জোড়াগেট কোরবানীর পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে দুপুর পর্যন্ত গরুর আমদানি কম ছিল। বিকালের পর থেকে খুলনার পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে ট্রাক ও ট্রলার ভর্তি গরু আসছে। শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় ক্রেতা সমাগমও প্রচুর। ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে পা ফেলার জায়গা নেই কোথাও। গত বছরের চাইতে চড়া দামে গরু ও ছাগল বিক্রি করে হাসি ফুটেছে খামারী ও ব্যবসায়ীদের মুখে।
তেরোখাদা উপজেলার গরু ব্যবসায়ী লিয়াকত হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে ১১টি গরু এনেছেন। রাতেই মাঝারি সাইজের ৩টি বিক্রি হয়ে গেছে। বড় গরুর দাম শুনতে অনেকেই আসছে, কিন্তু দাম শুনে চলে যাচ্ছে। তিনি জানান, মাঝারি সাইজের গরু ৯০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকার মধ্যে বিক্রি করেছেন। বড় গরু ২ লাখের কাছাকাছি হলে বিক্রি করবেন।
হাট ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটে এবার ভারতীয় গরু আসেনি। এজন্য দেশী গরুর দাম চড়া। হাটে বড় গরুর সংখ্যা বেশি। মাঝারি ও ছোট গরু কম। সেই তুলনায় ক্রেতা অনেক বেশি। সরবরাহ কম থাকায় উচু দর হাকছেন গরু ব্যবসায়ীরা। ক্রেতারাও সর্বোচ্চ চেষ্টা করছেন দাম কমাতে। ব্যর্থ হয়ে অনেকেই বেশি দামে গরু কিনে বাড়ি ফিরছেন। বাকিরা অপেক্ষায় রয়েছেন শেষ রাতে দাম কমার প্রত্যাশায়।
নগরীর বিভিন্ন এলাকা থেকে গরু কিনতে আসা ক্রেতারা জনান, তাদের চাহিদা অনুযায়ী গরু খুঁজছেন। দুই থেকে আড়াই মন ওজনের গরু আবার অনেকে বড় গরু খুজছেন। কেউ বা গরুর দাম যাচাই বাছাই করছেন। শেষ দিনে গরু ক্রয় করবেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ