ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জমজমাট দিয়াবাড়ি পশুর হাট, কেনাবেচার ধুম


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৫-৬-২০২৪ রাত ৮:৪

কুরবানীর ঈদকে সামনে রেখে জমে উঠেছে উত্তরা দিয়াবাড়ি পশুর হাট। গত দুদিন হাটে ক্রেতাসাধারণের উপস্থিতি কম থাকলেও আজ দুপুরের পর থেকে ভরপুর কুরবানীর পশু কেনা-বেচায় মেতে উঠেছে ব্যাপারি ও ক্রেতাসাধারণেরা।

আজ (শনিবার) বিকেলে উত্তরা ১৬ নম্বর সেক্টর কুরবানির পশুর হাট ঘুরে দেখা যায়, লোকে-লোকারণ্য গরুর হাট। দিনভর বেচাকেনা হওয়ায় এরই মধ্যে হাটের সীমানা প্রাচীরের অধিকাংশ গরুর খুটিই খালি পড়ে আছে। গরু বিক্রির পাশাপাশি জমে উঠেছে ছাগল বিক্রেতাদের আসরও। তবে, হাটে কুরবানীর পশুর দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের বক্তব্যে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া।

ব্যাপারিরা বলছে, গরু লালন-পালনে খরচ বেশি হয়ে গেলেও এবার তেমন ভালো দাম পাওয়া যাচ্ছে না। ক্রেতারা কম দামে গরু কিনতে চাইছে বলে জানান হাটের অধিকাংশ গরুর ব্যাপারি। কুষ্টিয়ার গরু ব্যাপারি আলী আকবর দৈনিক সকালের সময়কে জানায়, বাজার ভালো আছে। কাস্টমার প্রচুর আসছে কিন্তু, বিক্রি ততটা হচ্ছে না। এখন পর্যন্ত ১টা বিক্রি করছি ৯৫ হাজার টাকায়। ওটার দাম ১ লক্ষ ১০ হাজার চাইছিলাম।

দিয়াবাড়ি হাটে ময়মনসিংহ থেকে বড় আকৃতির দুটি গরু নিয়ে আসা সবুজ ব্যাপারি জানায়, আমার একটা গরুর ওজন ৬৭৫ কেজি। আরেকটা প্রায় ২৭ মণ। দাম চাচ্ছি তিন লাখ বিশ হাজার আর চার লাখ করে। কিন্তু, এখনো বেঁচতে পারি নাই।

এদিকে, হাটে আসা ক্রেতারা বলছে- দ্রব্যমূল্যের উর্ধ্বমুখী বিবেচনায় গরুর দাম ঠিকই আছে। তবে সবকিছুর দাম বেশি হওয়ায় সাধ্যের মধ্যে কুরবানীর পশু কেনার চেষ্টা করছেন তারা।  ইসিবি চত্বর থেকে দিয়াবাড়ি হাটে আসা তানিয়া তাজিম সকালের সময়কে জানায়,  গরুর দাম চেয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।  আমি ১ লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে গরুটা গরু কিনলাম। দাম দুপুরের দিকে কিছুটা কম ছিল। এখন বিকেল হওয়ার সাথে সাথে দাম বেশি চাইছে ব্যাপারিরা। তবুও কিনে ফেললাম।  ২টা খাসি কিনেছি পঁয়ত্রিশ হাজার টাকায়। 

খিলক্ষেতের নিকুঞ্জ থেকে হাটে আসা মোহাম্মদ আলী জানায়,  বাজার দর মোটামুটি। গত বছরের তুলনায় একটু বেশিই মনে হচ্ছে। এটা হওয়াটাও স্বাভাবিক- কারণ সবকিছুর দামই তো বেড়েছে। আমি ১লাখ টাকার মধ্যে কিনতে চাচ্ছি কিন্তু, এখন ১ লাখ ত্রিশেও পাচ্ছি না। যেগুলো পছন্দ হয় সেগুলোর দাম বেশি মনে হচ্ছে।

অপরদিকে, হাট ঘুরে দেখা যায়- এ বছর কুরবানির ছাগল (খাসি) ব্যাপারিদের অবস্থা খুব একটা ভালো নয়। সারাবছর কষ্ট করে কুরবানির ঈদে বিক্রির আশায় হাটে ছাগল নিয়ে আসলেও ন্যায্য দাম পাচ্ছেন না তারা। এক্ষেত্রে মানুষের ক্রয় ক্ষমতার অবনতিকেই দুষছেন ব্যাপারিরা। দিয়াবাড়ি হাটের ছাগল ব্যাপারি আজহার সকালের সময়কে জানায়, ২০টার মধ্যে ১১টা বিক্রি করছি। ৭টা ছাগল বিক্রি করছি দুই থেকে তিন হাজার টাকা লাভে। আর বাকিগুলা সমান-সমান। তেমন একটা লাভ হচ্ছেনা।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল