ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে বজ্রপাতে যুবক নিহত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৬-২০২৪ দুপুর ২:৩৩
ভোলার লালমোহন উপজেলায় বজ্রপাতে মো. লোকমান হোসেন নামে ৪৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে। লোকমান হোসেন পেশায় জেলে। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। নিহত লোকমান ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাতা এলাকার মৃত আব্দুল ওহাব বেপারীর ছেলে।
জানা গেছে, সকালে গরুর জন্য ঘাস কাটতে এবং মই জাল দিয়ে নদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন জেলে লোকমান। এ সময় তেঁতুলিয়া নদীতে মই জাল দিয়ে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঝলসে যান তিনি। বিষয়টি পাশে থাকা লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলে লোকমান বেপারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই জেলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত