উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি নাগরিক প্রতিনিধি দল ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্গত দক্ষিণ-পশ্চিম উপকূল (খুলনা-সাতক্ষীরা-বাগেরহাট) এ তিন সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগী মানুষের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে আমাদী বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় কপোতাক্ষ নদের পাড়ে দুর্যোগ কবলিত দক্ষিণ পশ্চিম উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কারো হাতে লবনাক্ত পানির নিয়ন্ত্রণ চাই, সুপেয় পানি নিশ্চিত করো, জাতীয় বাজেটে উপকুলে বিশেষ বরাদ্দ চাই, টেকসই বেড়িবাঁধ চাই ইত্যাদি দাবী সংবলিত প্লাকার্ড দেখা যায়।
উন্নয়ন সংস্থা লিডার্স এবং সামাজিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত কর্মসূেিচত সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতা মনজুরুল হাসান বুলবুল। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা'র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রসুল বাবুল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, পার্লামেন্ট নিউজের সম্পাদক সাকিলা পারভিন, কৃষি অর্থনীতিবিদ আশফিয়া নিশা বৃষ্টি, লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, অধ্যক্ষ রাজিব বাছাড় আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি বাবু, বিশ্বজিৎ সিনহা, সাংবাদিক সানজিদুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, ওবায়দুল কবির সম্রাট, আব্দুল হামিদ সরদার, আফজাল হোসেন, প্রদীপ দত্ত, আনিস রহমান, বিষ্ণুপদ, শহিদুল সরদার প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী এলাকাবাসী বিভিন্ন দাবি সম্বলিত প্যানা, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে অংশ গ্রহণ করে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত