ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তিযুদ্ধে অংশ নিয়েও মিলেনি সনদ হকার আজিজের


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২২-৬-২০২৪ বিকাল ৫:২০
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বন্দকাটি গ্রামের হানিফ আলী বিশ্বাসের ছেলে।  আবদুল আজিজ  মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল ২১ বছর। ৭১ সালের দেশের অস্তিত্ব সংকটে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। উকশা বর্ডার দিয়ে ভারতে প্রশিক্ষণ গ্রহণ করে। বালিডাঙ্গা এলাকার তৎকালীন মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা সলেমান মেম্বার, মুনসর মেম্বারের সাথে ভারতে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ এসে যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেন। বদরতলা,শালখালী, আশাশুনি অঞ্জলে একাধিক যুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। তৎকালীন সেইসব অঞ্জলে যুদ্ধে তার সাথে মারা যান, নুরু মোল্লা,নেছার মোল্লা, হানিফ, মোহাম্মদ আহম্মদ সহ অনেকে। 
দেশ স্বাধীন হওয়ার পর পারিবারিক অসচ্ছলতার কারণে পরিবারের হাল ধরতে দিনমজুর হিসাবে জীবনযাপন শুরু করেন। কয়েক বছর পর  শারিরীক অক্ষমতা চলে আসলে দিনমজুর পেশা ছেড়ে শুরু করেন হকারি ব্যবসা। গ্রামে গ্রামে মহল্লায় ঘুরে বিক্রি করতেন চুড়ি, লেচ ফিতা, আংটি ইত্যাদি পণ্য সামগ্রী। অল্প আয়ের মাইলের পর মাইল হেঁটে জীবিকার তাগিদে ছুটে চলেছেন। ৪০ বছর ধরে হকারি করে জীবন যাপন করেছেন। এখন শারিরিক অবস্থা অনেক খারাপ। আগের মত আর হেঁটে গ্রামে গ্রামে চুড়ি ফিতা বিক্রি করতে পারেন না।
 
 আব্দুল আজিজ বলেন, মহান মুক্তিযুদ্ধে পরিবার ঘরবাড়ি ছেড়ে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। পারিবারিক অসচ্ছলতা না থাকার কারণে দিনমজুরি করেছি। ৪০ বছর হকারি করে  অতি কষ্টে স্ত্রী  সন্তান নিয়ে  লালন পালন করেছি,
এখন ৭২-৭৩ বছর বয়সে আর শরীর চলে না। তবুও জীবিকার তাগিদে প্রতিদিন বের হয়।  আগের মত মানুষ আর চুড়ি ফিতা কেনা না। অভাব অনটনে জীবনযাপন করতে হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি কিছু আর্থিক সহয়তা ও মুক্তিযুদ্ধে স্বকৃতি পাওয়ার জন্য।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত