ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে মরাগাং খাল পুনঃখননের উদ্বোধন


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৪ দুপুর ২:১৭

এক সময়ের চলমান মরাগাং খাল এখন মৃত প্রায়। সেই খালকেই পুনরায় উজ্জীবিত করতে পুনঃখননের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলকাঠোর গ্রামের বুক চিরে বয়ে যাওয়া ওই মরাগাং খাল দ্বারা চলনবিলের পানি নিষ্কাশন ও কৃষি জমিতে সেচ কাজে ব্যবহৃত হতো। মৃত খালটি এখন আর কৃষকদের কোনো কাজে আসছে না।

শনিবার ২২ জুন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিতেত্ব  মরাগাং খাল পুনঃখননের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। ১.৭৫০ কিলোমিটার দৈর্ঘ্যরে এই খাল পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা।

সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন- জলাবদ্ধতা নিরশনে পানি নিষ্কাশন, কৃষি জমিতে পানি সেচ ও মাছের অভয়াশ্রমের জন্য মরাগাং খালটি পুনরায় খনন করা হচ্ছে। এছাড়াও খালের উপর অপরিকল্পিত ব্রীজটি অপসারন করে পুনরায় ব্রীজ নির্মান ও বিশ্বরোড থেকে খালের ব্রীজ পর্যন্ত আধা কিলোমিটার হেয়ারিংবন্ড রাস্তাটি পাকাকরণের উদ্বোধন করেন তিনি।

এসময় পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা কৃষি উন্নয়ন করর্পোরেশনের (বিএডিসি) সহকারি প্রকৌশলী সাইদুর রহমান, দূর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হান্নানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির