অভয়নগরের কোদলা পূর্বপাড়া হরি মন্দিরের বিগ্রহ ভাংচুর
গতকাল শুক্রবার রাতে যশোরের অভয়নগরের কোদলা পূর্বপাড়া হরি মন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরদিন সকালে এ ঘটনার খবর পেয়ে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম ঐ এলাকায় ছুটে যান ও ঘটনা স্থান পরিদর্শন করেন। উক্ত মদিরের পুরোহিত সুধা রাণী হালদার(৫৪) সাংবাদিকদেরকে বলেন,শনিবার (২২ জুন) সকালে পূজা দিতে এসে দেখি কে বা কারা মন্দিরের বেষ্টনী ভেঙ্গে কার্তিক ও সরস্বতীর ২টি বিগ্রহ ভেঙে ফেলেছে এছাড়াও ভিতরে তারা পূজোর সামগ্রী তছনছ করেছে।
এলাকার একটি সূত্র দাবি করছে,একই গ্রামের প্রতিপক্ষ একটি গ্রুপ মন্দিরের ১৩ শতক (খাস খতিয়ানভুক্ত) জমিতে ক্লাবঘর বানানোর পায়তারা করেছিল।কিছুদিন আগে উপজেলা নির্বাচনাত্তর তারা বেশ সক্রিয় হয়ে ওঠে। এ বিষয়ে অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম জানান,সুষ্ঠো তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর থানা শাখার সভাপতি বিষ্ণু পদ দত্ত ও সাধারন সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত এক যৌথ বিবৃতিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
Link Copied