উত্তরায় স্বাচিপ কমিটির উদ্যোগে আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অপর্ণ ও কেক কেটে দিনটিকে উদযাপন করা হয়েছে।
আজ (রবিবার) সকালে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজনটি সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাব্বির আহমেদ খান ও অত্র হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মিজানুর রহমান (অব:), উপপরিচালক সহযোগী অধ্যাপক শাহ আলম, স্বাচিপ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের যুগ্ম আহ্বায়ক ডা. মাসুদ আলম, ডা. বিজন সাহা, ডা.মামুনুর রশিদ, সদস্য সচিব ডা. মো: সালেহীন সাদ প্রমুখ।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকর্মের উপর বক্তব্য পেশ করেন উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক তাপস চক্রবর্তী, নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা রাশিমুল হক রিমন, গাইনি ও অবস বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজা আক্তার, সহযোগী অধ্যাপক অনিমা সরকার, সহযোগী অধ্যাপক ডা সাবরিন ফরহাদ, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক রিমা আফরোজ আলিয়া, সহযোগী অধ্যাপক নাইমা সাদিয়া, এনেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা মামুন মুর্শেদ, রেসপিরেটরি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা আঞ্জুমান শারমিন, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ ইমরান, অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা জুলফিকার আলীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন