স্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধ চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
গণমাধ্যমের কণ্ঠ রোধ, সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সাংবাদিক সমাজ'র ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে যমুনা টেলিভিশনের সাংবাদিক শিবলী নোমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি বন্ধ, দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহার, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাইবার নিরাপত্তার নামে কালো আইন বাতিলের দাবি জানানো হয়।
সোমবার (২৪ জুন) সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান'র সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুস সাত্তার ডলার, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা, শেখ রহমতুল্লাহ ও শামীউল আলীম।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সদস্য জাবীদ অপু, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান,
আরটিজেএ কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল-সহ রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের শতাধিক সাংবাদিক।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করেন বা করছেন। সংবাদ প্রকাশের পর প্রভাবশালী মহল নানাভাবে সাংবাদিকদের হয়রানি, হুমকি ধামকি, মামলা হামলাসহ নির্যাতন অব্যাহত রেখেছে। গণমাধ্যমের কণ্ঠ রোধে একটি মহল সব সময় সোচ্চার। ওই দূর্নীতিবাজ মহলটি সব সময় চায় সংবাদ কর্মীদের ভয় ভীতিতে দমিয়ে রাখতে। ওই সকল দূর্নীতিবাজ ও তাদের প্রভাবশালী দোষরদের উদ্দেশ্যে বক্তারা বলেন, কোনো অপশক্তি স্বাধীন গণমাধ্যমের মত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পথে বাধা সৃষ্টি করতে পারবে না। সাংবাদিকরা এসব বাধা উপেক্ষা করে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ জানাবে এবং তাদের লেখা চালিয়ে যাবে। প্রভাবশালী মহলকে হুঁশিয়ারী প্রদান করে বক্তারা বলেন, সংবাদ মাধ্যম স্বাধীন, সাংবাদিকরা স্বাধীন পেশায় নিয়োজিত। সংবাদ প্রকাশে কোনো বাধায় আপনাদের কাজে আসবে না। প্রতিটি হুমকি ধামকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ৩০ লক্ষ শহিদের বিনিময়ে অর্জিত এ দেশে কখনো কোনো অন্যায়কারী অন্যায় করে টিকে থাকতে পারেনি, আগামীতেও পারবে না। এ দেশের মানুষ সব সময় প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করেছে আগামীতেও করবে।
এমএসএম / এমএসএম
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা
টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়
উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন
বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি
হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
Link Copied