ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে প্রবাসীর জায়গা দখল চেষ্টার অভিযোগ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২৪ দুপুর ৪:১

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে এক প্রবাসীর জায়গা জবরদখল চেষ্টা করছে মর্মে অভিযোগ উঠেছে।জানা যায়, প্রবাসী সাদুর রশিদের বাবা মৃত আহমদ মিয়া তাহার জীবদ্দশায় জঙ্গল সাধনপুরের লটমনিস্থ পাহাড়ি জায়গা বন বিভাগ হইতে লিজ মূলে বিএস নং-০২ খতিয়ানের বিএস দাগ নং -৪২৭ হইতে লট নং-১৪৭ চৌহর্দ্দি উল্লেখ পূর্বক ২ হেক্টর পাহাড়ি টিলা ও ঢালু জায়গাতে বিভিন্ন বনজ ও ফলজ জাতের গাছ রোপণ করিয়া যুগযুগ ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে থাকাবস্থায় উক্ত আহমদ মিয়া মৃত্যু বরণ করার পরবর্তী হইতে অদ্যবদি পর্যন্ত উক্ত আহমদ মিয়ার ছেলে সাদুর রশিদ প্রবাসী ওই জায়গাতে পূর্বের ন্যায় শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে স্থিত থাকিয়া উক্ত  জায়গাতে ক্ষেতখোলা ও বাগানের ফলজ বিক্রি করিয়া পরিবারের ব্যয়ভার নির্বাহ করে থাকেন। সম্প্রতি স্থানীয় প্রভাবশালীরা তফসিলুক্ত জায়গা তাদের জায়গা বলে দাবি করিয়া জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে বলে ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ২৩ জুন (রবিবার)বিকেলে সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয় অন্তত অর্ধশতাধিক বয়োবৃদ্ধ মানুষ বলেন, বন বিভাগ থেকে লিজ মূলে বিগত ৬০/৭০ বছর ধরে এই জায়গাতে প্রবাসী সাদুর রশিদের পিতা মৃত আহমদ মিয়ার আমল হইতে ভোগ দখলে আছে, সাদুর রশিদ প্রবাসে থাকার সুযোগে এরই মধ্যে প্রভাবশালী হালিম গংরা জোরপূর্বক ওই জায়গা জবরদখল করার চেষ্টা চালাচ্ছে এবং প্রবাসী সাদুর রশিদের স্ত্রী রোকেয়া বেগম ও তার প্রতিবন্ধী ছেলে মোঃ ফরহাদকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে ওই প্রভাবশালীরা। তফসিলুক্ত নালিশী জায়গাতে বন কর্মরত ফরেস্ট অফিস কতৃপক্ষের টাঙানো ২ টি সাইনবোর্ড কে বা কাহারা নিয়েও যায়।

এবিষয়ে প্রবাসী সাদুর রশিদের স্ত্রী রোকেয়া বেগম বলেন, এই জায়গাটি আম্যার ঘোন হিসেবে পরিচিত,আমার শ্বশুরের নাম আহমদ মিয়া প্রকাশ আম্ম্যুা, আর এই জায়গাতে পূর্ব থেকেই আমার শ্বশুর ভোগ দখলে থাকায় আম্ম্যার ঘোন বলা হয়। আমার স্বামী সাদুর রশিদ প্রবাসে থাকেন, একমাত্র প্রতিবন্ধী ছেলে মোঃ ফরহাদ ছাড়া ঘরে পরিবারে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে সম্প্রতি একই এলাকার মৃত গোলাম রহমানের পুত্র হালিম গংরা আমাদের জায়গা জোরপূর্বক দখল চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন মামলা -হামলা করে হয়রানি করতেছে তারা। এসময় রোকেয়া আরো বলেন, আমার শ্বশুড় আহমদ মিয়া বন বিভাগ থেকে লিস মূলে যুগযুগ ধরে ভোগদখলে থাকার ফলে এই জায়গা আম্যার ঘোন হিসেবে পুরো এলাকাজুড়ে পরিচিত। প্রভাবশালী হালিম গংরা জোরপূর্বক এই জায়গা জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হয়রানি বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এবিষয়ে সাধনপুর বন বিভাগ রেঞ্জার মনোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা সাইনবোর্ড টাঙিয়েছি সত্য, তবে সাইনবোর্ড নিয়ে যাওয়ার বিষয়টি কারো কাছ থেকে শুনিনাই, এইমাত্র আপনার কাছ থেকে শুনলাম, বিষয়টি খবর নিবো।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির