সেমিতে যেতে কত ওভারে জিততে হবে বাংলাদেশকে
কাগজে কলমে আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য টপকাতে বাংলাদেশের হাতে সময়য় থাকছে ২০ ওভার। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা এখনো দেখছে বাংলাদেশ। সেজন্য অবশ্য কিছুটা ওভার কম পাচ্ছে বাংলাদেশ। আটলান্টিক পাড়ের এই বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশকে ১১৬ রান করতে হবে ১২.১ ওভারের মধ্যে।
গতকাল সোমবার ভারতের কাছে অস্ট্রেলিয়ার ২৪ রানের হারের পরই অনেকটা আবছাভাবে জেগে ছিল বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন। প্রাথমিক গণনা শেষে জানা গিয়েছিল অন্তত ৬২ রানের ব্যবধানে জয় দরকার বাংলাদেশের। ওভারের হিসেবে বাংলাদেশের জন্য৬ সময়য় ১১.৫ থেকে ১৩.৪ ওভার পর্যন্ত। কঠিন এই লক্ষ্যের সামনে সেন্ট ভিনসেন্টের খেলতে নেমেছিল টাইগাররা।
টস জিতে আফগানিস্তান নিয়েছিল ব্যাটিং। বাংলাদেশের বোলিং ইউনিটের সামনে নিজেদের প্রমাণের সুযোগ। পুরোটা সময় জুড়েই নিজেদের সেরাটা দিয়েছেন তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনরা।
অসাধারণ বোলিংয়ের সুবাদে ১১৫ রানেই আফগানিস্তানকে আটকে রেখেছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যটা ১২.১ বলের মাঝে পার করতে পারলেই বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। তবে এখানেও আছে টুইস্ট অব দ্য টেইল।
বাংলাদেশ যদি ১২.১ ওভারে ১১৫ রানই করে তবে চার বা ছয় হাঁকিয়ে জয় নিশ্চিত করতে পারবে। ছয় হাঁকাতে পারলে ১২.৫ ওভার আর চার হাঁকাতে পারলে ১২.৩ ওভার পর্যন্ত সময় পাবে টাইগাররা। শেষ পর্যন্ত টাইগাররা এই জটিল সমীকরণ পেরিয়ে সেমিতে যাবে কি না সেটাই দেখার বিষয়।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ