ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৫-৬-২০২৪ দুপুর ২:৫৩

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত সোয়া ১১ টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে মোঃ আরিফ হোসেনকে (৪০) সন্ত্রাসীরা একটি কালো রংয়ের মোটরসাইকেলে হেলমেট পড়ে এসে মাথার বাম সাইডে কানের পাশে ও বুকের বাম সাইডে ও বাম বোগলের নিচে এলোপাথাড়ি গুলি করে দ্রুত মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ হোসেন ৩৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক বলে জানা যায়। খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রাত ১১ টার পর কুয়েট পকেট গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন। ঘটনাটি আড়ংঘাটা থানা এলাকায় ঘটলেও আমরাও ঘটনাস্থলে এসেছি।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত