ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

কারওয়ান বাজারে চাকু ও বেলেট সহ ৩ জন গ্রেফতার


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২৬-৬-২০২৪ রাত ৮:৫

গতকাল তেজগাঁও কাওরান বাজারে এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে তেজগাঁও থানা এস আই মোঃআব্দুল সবুর খান এর নেতৃত্বে একদল চৌকুষ  পুলিশ ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করেছেন। ওরা মোবাইল, মানিব্যাগ টান মারে, ধরা পরলে ব্লেড মারে! তেজগাঁওয়ে চাকু ও ব্লেডসহ কারওয়ান বাজার শুটকিপট্টি খান হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা চলন্ত গাড়িতে থাকা মানুষের মোবাইল, মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যান, আর ধরা পরলে ছুরি, ব্লেড দিয়ে আঘাত করেন। গ্রেফতার ৩ জন হলেন- মোঃ শাকিল (২৯), সজিব (১৯), এবং মোঃ মালেক (৩৩)।  
 
গ্রেফতার তিনজনই চিহ্নিত ছিনতাইকারী। তারা কারওয়ান বাজার কেন্দ্রিক ছিনতাই করে থাকেন। মূলত বাজারে আসা লোকজনই তাদের প্রধান টার্গেট। এসব লোক গাড়িতে করে আসা কিংবা যাওয়ার সময় তারা ছোঁ মেরে মোবাইল অথবা মানিব্যাগ টান দিয়ে নিয়ে যান। আবার বাজার শেষে হেঁটে যাওয়ার সময়ও হাত থেকে টান মেরে মোবাইল অথবা মানিব্যাগ নিয়ে পালিয়ে যান। এসময় কেউ বাধা দিলে কিংবা ধরা পরলে তারা ব্লেড, ছুরি দিয়ে আঘাত করেন। গতকালও তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে কারওয়ান বাজার শুটকিপট্টি খান হোটেলের সামনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দুইটি চাকু এবং একটি ব্লেড উদ্ধার করা হয়। তারা এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। কিন্তু জামিনে বের হয়ে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পরেন। গ্রেফতার শাকিলের বিরুদ্ধে  ৪ টি, সজিবের বিরুদ্ধে ৫ টি এবং মালেকের বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

ঢাকায় প্রায় ৩ হাজার পীর-মাশায়েখের সম্মেলন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ

উথুরা ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন এর বিরুদ্ধে দূর্ণীতি ও সরকারি বন ভূমি বিক্রির অভিযোগ

বিমানে ১৪ কেজি স্বর্ণ, আটক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন পরিচালককে ফুলেল শুভেচ্ছা

তারেক রহমানের কারামুক্তি দিবস: ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফরহাদ হাসানের স্মৃতিচারণ

নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের

কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

কার্যক্রম নিষিদ্ধ দল আ: লীগের ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন জুয়েলকে কমিটিতে রাখার প্রস্তাব

ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সিটের নিচে মিলল ৯.৩৩ কেজি স্বর্ণ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মির্জা আব্বাস

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা