মান্দায় ইউনিয়ন পরিষদ ভবন মেরামত-সংস্কার কাজে ব্যাপক অনিয়ম
নওগাঁর মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত ও সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চলমান উপজেলার ১৪ টি ইউনিয়নের মেরামত ও সংস্কার কাজে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। কিন্তু সিডিউল অনুযায়ী কোন পরিষদ ভবনে সন্তোসজনকভাবে মেরামত ও সংস্কার কাজ করা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। অধিক মুনাফা লাভের জন্য ১৪ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ১১ জন ইউপি চেয়ারম্যান মেরামত ও সংস্কার কাজ ২-৩ লক্ষ টাকার বিনিময়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করে নিয়েছেন। অন্য তিনটি ইউনিয়নের মধ্যে কালিকাপুর, নুরুল্যাবাদ ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ ভবন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করলেও সেটির কাজও সন্তোষজনক হয়নি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজস ও চেয়ারম্যানদের সুবিধা গ্রহণে চলছে নিম্নমানের দায়সারা মেরামত ও সংস্কার কাজ। চেয়ারম্যানের প্রত্যয়ন ছাড়া সংস্কার কাজের বিল মিলবেনা এমন সুযোগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চেয়ারম্যানরা ফায়দা লুটে নেওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে গোপন স্বত্ত্ব-সাপেক্ষে বাস্তবায়নকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিকাংশ চেয়ারম্যানের নিকট থেকে কাজের আগেই প্রত্যায়ন গ্রহণ করেছেন।
সরেজমিনে উপজেলার মৈনম, কাঁশোপাড়া, ভালাইন, কসব, কালিকাপুর, পরানপুর ও নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদে গেলে ইউপি সদস্য ও গ্রাম পুলিশেরা জানান, ভবন মেরামত ও সংস্কার কাজ সন্তোষজনক ভাবে করছেন না চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবনের বাইরে ওয়েদারগার্ড এবং ভিতরে ডিসটেম্পার রং করার কথা থাকলেও নিম্নমানের রং ব্যবহার করছেন। যা ব্যবহারের কয়েকদিনের মাথায় উঠে যাচ্ছে। এছাড়াও রিপিয়ারিং, বৈদ্যুতিক, স্যানিটেশন, পানির ট্যাংকি, ড্রেন, দরজা-জানালা, গ্রিল, টয়লেট, ছাদ মেরামত ও সংস্কার দায়সারা ভাবে করেছেন। অনেক ইউনিয়ন পরিষদে পুরাতন কাজকে নতুন কাজের তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ এসেছে।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাইদুর রহমান মিঞা জানান, আপনারা এগুলো কাজ না দেখে উন্নয়নমূলক কাজ তুলে ধরেন। আর পরিষদের মেরামত ও সংস্কার কাজ যথা নিয়মে চলছে। অনিয়মের করার কোন সুযোগ নেই।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, ইউনিয়ন পরিষদের কাজ কিছুটা নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। এজন্য কাজগুলো যাচাই বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান যতটুকু কাজ করবে ততটুকুই বিল দেওয়া হবে। অভিযোগ পেয়ে আমি বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন করছি।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ