ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত
এক দশক পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। আর প্রায় এক যুগ ধরে শিরোপা খরায় ভুগছে রোহিত শর্মার দল। সেই খরা ঘুচানোর এবার বড় সুযোগ তাদের সামনে। অন্যদিকে আটবারের চেষ্টায় কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়াদে সামনে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পাওয়ার সুযোগ।
এবারের আসরে পেসাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছে নিউ ইয়র্কে। এরপরের অবস্থানেই আছে কেনসিংটন ওভাল। আসরে সবমিলিয়ে প্রায় ২০ গড়ে এই মাঠে মোট ৫৯ উইকেট পেয়েছেন পেসাররা। যেখানে তারা ওভারপ্রতি খরচ করেছেন আটেরও কম রান করে। এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে এখানে পেসাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন।
কেনসিংটন ওভালে উইকেট আছে মোট ৮টি। তবে চার নম্বর উইকেটে হবে ফাইনাল ম্যাচটি। তাই দুই পাশেই বাউন্ডারির দূরত্ব প্রায় সমান থাকবে। ফলে ডানহাতি-বাঁহাতি সবার জন্যই সমান সুবিধা থাকছে। এ উইকেটে এবারের আসরে আরও দুটি ম্যাচ হয়েছিল।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।
এমএসএম / এমএসএম
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!