ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তেজগাঁও থানার 'সাপোর্ট 'বুথ।


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৩০-৬-২০২৪ রাত ৮:৩৯

২০২৪ এইচএসসি পরীক্ষা প্রথম দিন। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 'সাপোর্ট' নামে বুথ খোলা হয়েছে। তেজগাঁও থানার উদ্যোগে এসব বুথ খোলা হয়েছে। আজ তেজগাঁও থানার ৩ পরীক্ষা কেন্দ্রের সামনে এসব বুথ খোলা হয়েছে। কেন্দ্রগুলো হল-১।সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও ২।তেজগাঁও মহিলা কলেজ, ৩।মদিনাতুল উলুম মডেল ইন:মহিলা কামিল মাদ্রাসা। 

যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া, কেউ ভুল কেন্দ্রে চলে আসলে তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন বা অন্য কিছু ফেলে আসলে তা আনার ব্যবস্থা করা, কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়ে যেন শিক্ষার্থীদের সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিচ্ছে সাপোর্ট। প্রতিটি কেন্দ্রের সামনেই সাপোর্ট নামে একটি বুথ খোলা হয়েছে। সেখানে উপরোক্ত সেবা প্রদানের জন্য তেজগাঁও থানার পুলিশ সদস্যরা রয়েছেন। এছাড়া ২ টি স্পটে আলাদা গাড়ি ও মোটরসাইকেলের ব্যবস্থা করা হয়েছে। কোন পরীক্ষার্থী যানজটে আটকা পরলে কিংবা গাড়ি না পেলে তাদেরকে পুলিশের এই গাড়িতেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে সকালে তিনটি কেন্দ্রের সামনে চকলেট ও কলম দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়।  আজ প্রথম দিন বৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের জন্য ছাতারও ব্যবস্থা করা হয় সাপোর্টে। পরীক্ষার্থীদের জন্য পুরো পরীক্ষায় এসব বুথ রাখবে তেজগাঁও থানা।

এমএসএম / এমএসএম

ঢাকায় প্রায় ৩ হাজার পীর-মাশায়েখের সম্মেলন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ

উথুরা ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন এর বিরুদ্ধে দূর্ণীতি ও সরকারি বন ভূমি বিক্রির অভিযোগ

বিমানে ১৪ কেজি স্বর্ণ, আটক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন পরিচালককে ফুলেল শুভেচ্ছা

তারেক রহমানের কারামুক্তি দিবস: ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফরহাদ হাসানের স্মৃতিচারণ

নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের

কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

কার্যক্রম নিষিদ্ধ দল আ: লীগের ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন জুয়েলকে কমিটিতে রাখার প্রস্তাব

ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সিটের নিচে মিলল ৯.৩৩ কেজি স্বর্ণ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মির্জা আব্বাস

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা