ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মাস্ক পরে বিরক্তির চূড়ান্ত পর্যায়ে এমবাপে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৭-২০২৪ দুপুর ১১:৩৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নাকের ইনজুরিতে পরায় বাধ্য হয়েই মাস্ক পরে খেলতে হচ্ছে এমবাপেকে। পরবর্তীতে যাতে নাকে কোন সমস্যা না হয় সে কারণেই তাকে এটি পরতে হচ্ছে। এর আগে দিদিয়ের দেশম জানিয়েছিলেন মাস্ক পরে অখুশি এমবাপে। এবার তিনি নিজেই জানালের এই জিনিসের উপর বিরক্তির কথা।
টুর্নামেন্টে মাত্র এক গোল করতে পেরেছেন এমবাপে। বেলজিয়ামের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলন এসে মাস্কের উপর নিজের বিরক্তির কথা জানান তিনি৷ 'আমি কখনোই ভাবিনি এটা পরতে হবে। কিন্তু মাস্ক পরে খেলাটা নিঃসন্দেহে ভয়াবহ। এটা প্রচণ্ড বিরক্তিকর। তবে মাস্ককে আমি ধন্যবাদ জানাই। মাস্ক নিয়ে কেন বিরক্ত এমন প্রশ্নে এমবাপে বলেন, 'এটা সত্যিই কষ্টসাধ্য। এটা আপনার দেখার সীমাকে কমিয়ে আনবে যে কারণে আপনাকে থেমে তারপর দৌঁড়াতে হবে। এভাবেই আমার টুর্নামেন্ট চলে যাচ্ছে। আমি হয়ত এভাবেই খেলতে পারব এখন। ইউরোতে শেষ ম্যাচে একরকম মাস্ক দেখা গিয়েছিল পরতে এমবাপেকে এখন অন্যরকম মাস্ক পরতে দেখা যাচ্ছে। এ বিষয়ে এমবাপে বলেন৷ 'আমাকে প্রত্যেকবারই পাল্টাতে হচ্ছে কারণ প্রত্যেকবারই মনে হচ্ছে কোন একটা কিছু ঠিক নেই। বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে সোমবার রাত একটায় মাঠে নামবে এমবাপের ফ্রান্স।

 

Aminur / Aminur

২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে

ইয়ামাল, এমবাপে ও কেইনের ত্রিমুখী লড়াইয়ে কি চমকে দেবেন কেউ?

২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি