ইউএনও’র হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দিল বাঁধন
সময়মতো ফরম পূরণ করলেও পরীক্ষার আগে প্রবেশ পত্র না পেয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন এইচএসসি পরীক্ষার্থী শাহরিয়ার বাঁধন। অবশেষে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে রোববার সকালে প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ওই শিক্ষার্থী। পরীক্ষার্থী শাহরিয়ার বাঁধন গুরুদাসপুর পৌর শহরের সরকারি বঙ্গবন্ধু বিএম ইন্সটিটিউটের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার থেকে তাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম পরীক্ষা শেষ করে বিকেলে নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছিলেন পরীক্ষার্থী শাহরিয়ার বাঁধন।
শাহরিয়ার বাঁধন বলেন- প্রায় দেড় মাস আগে তিনি কলেজে গিয়ে এইচএসসি পরীক্ষার জন্য নিজের ফরম পূরণ করে টাকা জমা দেন। এরপর থেকে শুরু হয় পরীক্ষার জন্য প্রস্তুতি। কিন্তু বিপত্তি বাধে প্রবেশপত্র নিয়ে। বুধবার ক্যাম্পাস থেকে তার সহপাঠিরা প্রবেশপত্র সংগ্রহ করলে তিনি প্রবেশপত্র না পেয়ে হতাশায় পড়েন। যথাসময়ে ফরম পূরণ হয়নি জানিয়ে অধ্যক্ষ তাকে আগামী বছর পরীক্ষা দিতে বলেন। এতে তিনি মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
উচ্ছ্বাস প্রকাশ করে ওই শিক্ষার্থী বলেন- বিষয়টি নিয়ে তিনি বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন। তবে তিনি পরীক্ষা দিতে পারবেন বলে আশ্বস্থ করেন ইউএনও। রোববার সকালে নির্বাহী কর্মকর্তা ফোন করে প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে বলেন। নির্বাহী কর্মকর্তার এমন উদারতা এবং শক্ত হস্তক্ষেপে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। তার জীবন থেকে একটি বছর মুছে যায়নি। এজন্য তিনি নির্বাহী কর্মকর্তার কাছে চির কৃতজ্ঞ থাকবেন।
সরকারি বঙ্গবন্ধু বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষ সাইদুল ইসলাম সাঈদ বলেন- অনলাইনে টাকা জমা দেওয়ার পর ওই শিক্ষার্থী কলেজে যোগাযোগ করেননি। একারণে ফরম পূরণের তালিকা থেকে নামটি বাদ পড়তে পারে। তবে পরীক্ষায় অংশ নেওয়ানোর জন্য ওই শিক্ষার্থীকে সব ধরণের সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বঙ্গবন্ধু বিএম ইন্সটিটিউটের সভাপতি সালমা আক্তার বলেন- শাহরিয়ার বাঁধন নামের এক পরীক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে তার কাছে এসেছিলেন। বিষয়টি নিয়ে কারিগরি শিক্ষাবোর্ডের কন্ট্রোলারের সাথে কথা বলেন তিনি। দুইদিন ধরে অবিরাম যোগাযোগের পর রোববার সকালে ইমেইলের মাধ্যমে প্রবেশপত্র পাঠায় শিক্ষা বোর্ড। ওই প্রবেশপত্রেই শিক্ষার্থী বাঁধন পরীক্ষা দিতে পেরেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি