ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশের দোহাজারীতে মিথ‍্যা মামলা প্রত‍্যাহারের দাবিতে মানববন্ধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ১১:৪৯

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকায় কতিপয় ভূমিদস্যু কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দোহাজারী পৌর আওয়ামী লীগ। শনিবার (২১ আগস্ট) বিকেলে দোহাজারী হাজারী শপিংমলের সামনে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল শুক্কুরের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু। প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রলীগের নেতা আবদুল আহাদ। অন‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, লোকমান হাকিম, সোলাইমান, কামরুল হাসান মিন্টু, জাহাঙ্গীরুল আলম, আবদুল গফুর রব্বানী, ওসমান আলী ভুট্টো, মেম্বার জামাল উদ্দিন, আবু মুছা, হাছান জালালি প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ৪ আগস্ট দোহাজারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাহারুল আলমের স্বাভাবিক মৃত্যু হয়েছিল। কিন্তু কতিপয় ভূমিদস্যু স্বার্থ হাসিলের লক্ষ্যে হত্যার অজুহাত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করে নিরীহ ব্যক্তিদের হয়রানি করছে। এ সময় বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

এমএসএম / জামান

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক