নওয়াপাড়া পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা
যশোরের অভয়নগরে ২০২৪-২০২৫ অর্থ বছরে টেকসই উন্নয়ন, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে গুরুত্ব দিয়ে একশ এক কোটি ৫ লাখ ৩ হাজার ৮শ ৮৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে নওয়াপাড়া পৌরসভা। সোমবার (০১ জুলাই) বিকালে পৌর মেয়রের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এবারের বাজেটে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে টেকসই উন্নয়ন, শিক্ষা ও দারিদ্র্য বিমোচন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৯শ ৫০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকা। উন্নয়ন খাতে আয়-ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। মোট আয় ৯৭ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৯শ ৫০ টাকা। মোট ব্যয় একশ কোটি ১৮ লাখ ১৫ হাজার টাকা। প্রারম্ভিক জের ৩ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৯শ ৩৫ টাকা। সমাপ্তি জের ৮৬ লাখ ৮৮ হাজার ৮শ ৮৫ টাকা। উক্ত বাজেটে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে একশ এক কোটি ৫ লাখ ৩ হাজার ৮শ ৮৫ টাকা।
তিনি আরো বলেন, এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। তবে সুপেয় পানি সরবরাহের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পৌর এলাকার ভেতরে গভীর নলকূপ স্থাপনের বিষয়ে পৌরবাসিকে নিরুৎসাহিত করা লক্ষ্যে জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। আবাসিক হোল্ডিং ট্যাক্স তুলনামূলকভাবে কম ধরা হয়েছে। যা গত ৫ বছর পূর্বে ২৭ লাখ টাকা ছিল। এ বছর ৫ লাখ টাকা বাড়িয়ে তা ৩৩ লাখ টাকা করা হয়েছে।
সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শামীম হোসাইন, নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, হিসাবরক্ষণ কর্মকর্তা উদয় শংকর রায়, প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, জাহাঙ্গীর হোসেন বিশ^াস, কাউন্সিলর তানভীর হোসেন তানু, রিজাউল ইসলাম রেজা ফারাজী, আলহাজ¦ মিজানুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, শিরিনা খাতুন, রাশেদা খানম লিপি, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম মল্লিক প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ