ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে খেললেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২-৭-২০২৪ দুপুর ৩:১৫

নব কিশোরের অভিযাত্রা, ফুটবলে ফিরুক পুরনো মাত্রা’ এই শ্লোগানে জয়পুরহাটে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী ক্যাম্পেইন প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে ভারতের সীমান্ত ঘেঁষা পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় জয়পুরহাট জেলা প্রশাসন একাদশ ও রামভদ্রপুর ফুটবল একাডেমি একাদশ।

বিকেলে শুরু হওয়া এক ঘণ্টার এ খেলায় ১-১ গোলে ড্র হয়। খেলায় জেলা প্রশাসন একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।প্রশাসনের অংশ নেওয়া এ ফুটবল খেলা দেখতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, তরুণ সমাজকে মাদক এবং কিশোরীদের বাল্যবিবাহ কিশোরদের ইভটিজিং বিরোধী সচেতনতা মূলক কাজের অংশ হিসেবে  শুধু পাঁচবিবি উপজেলায় নয় জেলার ৫টি উপজেলায় এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলায় উৎসাহ দিতে আমিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ এ খেলায় অংশ গ্রহণ করেছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত