উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন রশিদ গোলান্দাজ
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। সোমবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয়ও কমিশনার মো. সাবিরুল ইসলাম ঢাকা বিভাগের (শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট) উপজেলা চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম সাত্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন মায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আব্দুর রশিদ গোলান্দাজ প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং ডামুড্যা উপজেলাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আব্দুর রশিদ গোলান্দাজ সর্বপ্রথম প্রয়াত জাতীয় নেতা আধুনিক শরীয়তপুরের রূপকার জননেতা আব্দুর রাজ্জাকের প্রতি গভীর শ্রদ্ধা জানান এরপর সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ডামুড্যার মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় ডামুড্যা উপজেলাবাসীর। এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ