রাজস্থলীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে লক্ষে টাস্কফোর্সের প্রশিক্ষণ কর্মশালা
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২ জুলাই) রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে তামাক ও তামাকজাত দ্রব্যাদির কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তামাক নিয়ন্ত্রণ আইনের বিধি-বিধান তুলে ধরে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক সিবলী সাইফুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস-চেয়ারম্যান গৌতমি খিয়াং, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ওসি তদন্ত কামরুজামান তালুকদার, ডা, আজমেরী সুলতানা, শিক্ষা অফিসার তাজরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশিষ ভৌমিক প্রমুখ। প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ ৩০জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বক্তারা জানান, প্রতিটি ব্যক্তি জীবনে ও জাতীয়তা জীবনে তামাক ও ধূমপানের কুফল অনেক। শুধুমাত্র আইন প্রয়োগ করে তামাক নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তাই তামাক উৎপাদন, বিপণন, ও ব্যবহার কমাতে আমাদেরকে পারিবারিক পর্যায় থেকেই সচেতন সাধারণগণ উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশব্যাপী জনসচেতনতা তৈরি করতে হবে। তাহলেই আমরা ধূমপান ও তামাক ব্যবহার কমিয়ে এনে প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তরা । মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
Link Copied