আরএমপি'র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন আইজিপি
শৃঙ্খলা, সেবা ও নিরাপত্তায় ৩২ বছর, এই স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজশাহ মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদরদপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
আইজিপি বেলুন ফেস্টুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর তিনি আরএমপি সদরদপ্তরে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।
উদ্বোধন শেষে আইজিপি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র্যালি আরএমপি সদরদপ্তর থেকে শুরু হয়ে পুলিশ লাইনসে এসে শেষ হয়।
এরপর আইজিপি আরএমপির ৩২ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: মাসুদুর রহমান ভুঞা, বিপিএম প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, প্রফেসর ড. মো: আব্দুল খালেক, সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, মো: সাইফুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, আরএমপি, রাজশাহী রেঞ্জসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং-এর সদস্য।
এমএসএম / এমএসএম
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ