ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

পাকিস্তান-উইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টি বাগড়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ১১:৫৬

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টি বাগড়ার কারণে মাঠে গড়ায়নি একটি বলও। ফলে পাঁচ দিনের টেস্ট এখন হয়ে দাঁড়িয়েছে চারদিনের। এর আগে ম্যাচের প্রথম দিনশেষে ৪ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে সফরকারীরা।

সিরিজের প্রথম টেস্টে ১ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তাই দ্বিতীয় ম্যাচটি পাকিস্তানের জন্য সিরিজ সমতায় ফেরার লড়াই। কিংস্টোনে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

প্রথমে ব্যাট করতে নেমে কেমার রোচ এবং জেইডেন সিলসের বোলিং তোপে শুরুতেই চাপে পড়ে বাবর আজম বাহিনী। ম্যাচের প্রথম চার ওভারের মাথায় মাত্র ২ রান তুলতেই প্রথম তিনজন ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা।

দুই ওপেনার ইমরান বাট এবং আবিদ আলি মাত্র ১ রান করে করতে পেরেছেন। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা আজহার আলি কোনো রানই করতে পারেননি। প্রথম তিন উইকেটের দুটি নেন কেমার রোচ এবং একটি নেন সিলস।

চাপে পড়া পাকিস্তান দলের জন্য ত্রাতা হয়ে আসে চতুর্থ উইকেট জুটি। এ সময় বাবর-ফাওয়াদ দুজন মিলে ১৫৮ রানের বিশাল পার্টনারশিপ গড়লে চাপ সামলে বড় সংগ্রহের দিকেই এগোতে থাকে তারা। এই দুজন ব্যাটসম্যানই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করতে পেরেছেন।

এরপর ১৪৯ বলে ১১ চারের মারে ৭৬ রান তুলে রিটাইয়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন ফাওয়াদ। সতীর্থের ক্রিজ ছাড়ার পর বেশিক্ষণ খেলতে পারেননি বাবর আজমও। কেমার রোচের বলে জেসন হোল্ডারের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে করেছেন ৭৫ রান। ১৭৪ বলে খেলা এই ইনিংসটি ১৩টি চারে সাজানো।

পঞ্চম উইকেটে মোহাম্মদ রিজওয়ান এবং ফাহিম আশরাফ মিলে দিনশেষ করেন। ২২ রানে রিজওয়ান এবং ২৩ রানে ফাহিম অপরাজিত থাকেন।

প্রীতি / প্রীতি

পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন উসমান

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

এবার শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

র‌্যাংকিংয়ে তানজিদ-নাহিদদের বড় লাফ

নিগারের একার লড়াই, অল্প পুঁজিতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে চান ফ্লিক

হামজাদের কোচের সংক্ষিপ্ত তালিকা করতে বিশেষ কমিটি

ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র

১৭১ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৪০ কিমি গতিতে নাহিদকে বল করতে দেখে হতবাক কেলি

বিদেশি লিগে দল কিনলেন গেইল

দাফুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ