হলি আর্টিজানে নিহত জাপানি কর্মকর্তাদের স্মরণ
২০১৬ সালের ০১ জুলাই হলি আর্টিজানের জঙ্গি হামলায় মর্মান্তিকভাবে নিহত হন ৭ জাপানি পরামর্শক। নিহত পরামর্শকদের স্মৃতির স্মরণে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে বাৎসরিক স্মরণসভার আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আজ (৩ জুলাই) রাজধানীর উত্তরায় অবস্থিত মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (এমইআইসি) এই অনুষ্ঠান আয়োজিত হয়।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে এই ৭ নিহত জাপানির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্মরণসভায় জাইকা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই বলেন, “মর্মান্তিক এই দুর্ঘটনার ৮ বছর পার হয়েছে। বাংলাদেশের উন্নয়নে নিজেদের শ্রম ও মূল্যবান সময় দিয়েছেন এমন মানুষদের হারিয়ে আমি গভীরভাবে দুঃখিত। নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন যেসব পরিবার, তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এমনকি দুর্ঘটনার ৮ বছর পেরিয়ে গেলেও তাদের স্বজন হারানোর ক্ষত শুকায়নি; তাদের এই দুঃখে আমরা সকলেই সমানভাবে সমব্যথী।”
বক্তব্যের সময় তিনি আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নে তাদের অবদান কখনই ভুলে যাবে না জাইকা; বরং, এই কাজে নিয়োজিতদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গত ২০২২ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর থেকে যানজটের এই শহরে ঢাকাবাসীর জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে ঢাকা মেট্রো লাইন ৬। প্রতিদিন প্রায় সাড়ে ৩ লাখ যাত্রী এই রুটের মাধ্যমে যাতায়াত করছে। ঢাকা মেট্রো আজ এর সুবিধা ও নিরাপত্তার জন্য ঢাকার উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের বিকাশ এবং আন্তর্জাতিক কমিউনিটিতে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখবে জাইকা।
বাংলাদেশ সরকার, জাপান সরকার এবং তিন জাপানি পরামর্শদাতা প্রতিষ্ঠানের (আলমেক করপোরেশন, ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল ও কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল) অংশীদারিত্বে এই স্মরণসভা আয়োজিত হয়।
এসময় নিহতদের স্মরণে বিশেষ বার্তা দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই; জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুসাকাবে হিদেকি; কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট নাকামুরা তোমোহিকো; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্যাসিফিক উইং) তৌফিক হাসান; ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক; অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
Sunny / Sunny
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু
আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি
পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন