শ্যামলীতে আড়ংয়ের ৩২তম আউটলেটের উদ্বোধন, ঢাকায় কারুশিল্প সম্প্রসারণের এক নতুন মাইলফলক
বাংলাদেশ — বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং গর্বের সঙ্গে ঘোষণা করছে ঢাকার শ্যামলীতে উদ্বোধন করল তাদের ৩২তম আউটলেট। চার তলা জুড়ে প্রায় ১৯,০০০ বর্গফুট জায়গায় বিস্তৃত এই নতুন আউটলেটটি ঢাকার অন্যতম প্রাণবন্ত এলাকায় ক্রেতাদের জন্য এক পরিপূর্ণ কেনাকাটার অভিজ্ঞতা নিয়ে আসছে।
শ্যামলী আউটলেটে আড়ংয়ের সব সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থ -এর পাশাপাশি রয়েছে হাতে তৈরি পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাকসেসরিজ ও স্কিনকেয়ার পণ্যের সমৃদ্ধ সংগ্রহ। এছাড়াও এখানে রয়েছে গ্রাসরুটস ক্যাফে, যেখানে ক্রেতারা বাংলাদেশের কারুশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের মধ্য দিয়ে আরামদায়ক পরিবেশে সময় কাটাতে পারবেন।
ব্র্যাক এন্টারপ্রাইজেস-এর ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন,“আমাদের বহু প্রতীক্ষিত শ্যামলী আউটলেটের উদ্বোধন ঢাকার ক্রম পরিবর্তনশীল নগর জীবনের প্রতিচ্ছবি। শ্যামলীতে এই নতুন পদচারণা আমাদের কমিউনিটিগুলোকে আরও সহজভাবে সেবা দেওয়ার পাশাপাশি দীর্ঘদিনের বিশ্বস্ত এবং নতুন উভয় ধরনের ক্রেতার সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে।”
ব্র্যাক-এর একটি সামাজিক উদ্যোগ হিসেবে আড়ং দেশের গ্রামীণ কারুশিল্পী ও কমিউনিটিগুলোকে ক্ষমতায়নের পাশাপাশি বাংলাদেশের কারুশিল্পের ঐতিহ্য উদযাপন এবং হস্তশিল্পের প্রসারে তার অঙ্গীকার অব্যাহত রেখেছে।
Aminur / Aminur
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে