ব্র্যাক কুমন-এর সহযোগিতায় নারীদের শিক্ষা-উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করেছে ব্র্যাক ব্যাংক ‘তারা’
ব্র্যাক কুমন ফ্র্যাঞ্চাইজি মালিকানা প্রোগ্রামের মাধ্যমে নারীদের জন্য শিক্ষা খাতের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক ‘তারা’।
সম্প্রতি, ব্র্যাক ব্যাংক-এর নারী ব্যাংকিং ‘তারা’, সম্ভাবনাময় ফ্র্যাঞ্চাইজি মালিকদেরকে জন্য ব্র্যাক কুমন-এর সাথে যৌথভাবে একটি কর্মশালার আয়োজন করেছে। ২৯ জুন ২০২৪ অনুষ্ঠিত এই কর্মশালায় উদ্যোক্তা হতে আগ্রহী ৪০ জনের বেশি উদ্যমী তারা রিটেইল গ্রাহক অংশগ্রহণ করেন।
ব্র্যাক কুমন-এর সহযোগিতায় নেওয়া এই উদ্যোগে, কুমন পদ্ধতির মাধ্যমে গণিত এবং ইংরেজি বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদান করা হবে। এই পদ্ধতিটি, শিক্ষার্থীদের স্ব-শিক্ষায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এই বিষয়গুলোতে আরো গভীর ধারণা লাভে সহায়তা করে।
আগ্রহী তারা গ্রাহকরা ব্র্যাক কুমন ফ্র্যাঞ্চাইজি মালিক হওয়ার পর তাদের লাইসেন্স ফি-তে ৳৫০,০০০ ছাড় এবং আসবাবপত্র কেনার জন্য ইএমআই সুবিধা পাবেন। সেই সাথে, ব্র্যাক ব্যাংক থেকে অর্থায়নের সুযোগও থাকবে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার নুরুন নাহার বেগম; হেড অব ‘তারা’, আগামী এবং প্রিমিয়াম ব্যাংকিং মেহরুবা রেজা; হেড অব বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রোডাক্ট আজিজুল হক; রিজিওনাল হেড, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ফয়সাল হায়দার উপস্থিত ছিলেন। নারীর ক্ষমতায়ন এবং তাদের সক্ষমতা বাড়াতে ব্র্যাক ব্যাংকের এই অনন্য উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা।
ব্র্যাক কুমন-এর পক্ষ থেকে ব্র্যাক কুমন হেড নেহাল হাসান; সিনিয়র ম্যানেজার অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস সাকিফ মাহবুব বিন আহসান; এবং ম্যানেজার অব প্রজেক্ট, পার্টনারশিপ অ্যান্ড অ্যাকুইজিশন ইনসান উল হক। তারা কুমন ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে ব্যাপক ধারণা প্রদান করেন। কুমন ফ্র্যাঞ্চাইজি মালিক হওয়ার প্রক্রিয়া, মুনাফা এবং প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও তারা বিস্তারিত আলোচনা করেছেন। দু’জন সফল ব্র্যাক কুমন ফ্র্যাঞ্চাইজি মালিক তাদের সাফল্যের গল্প এবং যাত্রার অভিজ্ঞতা কুমন-এর সাথে শেয়ার করেন।
এই কর্মশালায় অংশগ্রহণের জন্য সম্ভাবনাময় নারী শিক্ষা উদ্যোক্তাদের মনোনীত করার জন্য ‘নিবেদিতা বাই আনিকা ইসলাম’ বেশ প্রশংসিত হয়েছেন।
Sunny / Sunny
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু
আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি
পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন