কুয়েতে বাংলাদেশি কারওয়াশারকে মারপিট করায় স্থানীয় কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড
কুয়েতে একজন বাংলাদেশি কারওয়াশারকে আক্রমণ করার অভিযোগে দেশটির আদালত স্থানীয় একজন অফিসারকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের অনলাইন সংস্করণে এ সংবাদটি প্রকাশ করা হয়।
ওই দৈনিকে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, একজন কুয়েত প্রবাসী বাংলাদেশীকে লাঞ্ছিত করার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এতে বলা হয় ওই বাংলাদেশী নাগরিক গাড়ি ধোয়াতে ব্যর্থ হওয়াতে বেধড়ক মারপিট করেন গাড়ির মালিক কথিত কর্মকর্তা।
কুয়েতের পাবলিক প্রসিকিউশন কথিত কর্মকর্তার বিরুদ্ধে কারওয়াশার বাংলাদেশীকে শারীরিক লাঞ্চিত করার অভিযোগ নিশ্চিত করে। দেশটির প্রশাসনিক ওই বিভাগ জানায় যে, ভুক্তভোগী আঘাতের ফলে ৫০ শতাংশ শারীরিক শক্তি হারিয়ে ফেলেন।
প্রাথমিকভাবে ফৌজদারি আদালত ওই কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। আপিলের সময়, অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেন এবং তার আইনজীবী অপর্যাপ্ত তদন্তের উদ্ধৃতি দিয়ে খালাসের জন্য যুক্তি দেন এর পাশাপাশি দাবি করেন যে ভিকটিম ঘটনাটি জানাতে বিলম্ব করেছেন এবং পূর্ব-বিদ্যমান আঘাতের কারণে তিনি নিজেই পড়ে গিয়েছিলেন। বিবাদীর আইনজীবী সাজা স্থগিত করারও অনুরোধ করেন।
পরে বাংলাদেশি কারওয়াশারকে আক্রমণ করার অভিযোগে কুয়েতের আদালত ১০ বছরের কারাদণ্ড কমিয়ে কথিত কর্মকর্তাকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।
এমএসএম / এমএসএম
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব