মান্দায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আ.লীগ নেতার
নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আব্দুল কাদের সরদার (৪৮) নামে এক আ.লীগ নেতার। নিহত আব্দুল কাদের নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের চক পাহাড় গ্রামের মৃত রবিউল্যাহ সরদারের ছেলে এবং পাড়ইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মোহাম্মাদপুর মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
জানাগেছে, নিহত কাদের নিজ বাড়ি থেকে মান্দা উপজেলার তামান্না কোল্ডস্টোরে আসার সময় মোহাম্মদপুর মোড় এলাকায় দূর্ঘটনার শিকার হন। তিনি তামান্না কোল্ডস্টোরে রাখা আলু নেওয়ার জন্য আসছিলেন।পথিমধ্যে মোহাম্মদপুর মোড় এলাকায় পৌঁছেলে মাছ বহনকারী পিকআপ ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী কাদের নিহত হন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
Link Copied