ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৪ দুপুর ৩:৪

নাটোরের গুরুদাসপুরে চিরকুট লিখে বৈদ্যুতিক বাণিজ্যিক মিটার চুরি করেছে দুবৃর্ত্তরা। এসময় তারা যোগাযোগের মাধ্যম হিসেবে চিরকুটে লিখে রেখেছে তাদের মোবাইল নম্বর। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বিকাশে অথবা নগদে মিটার প্রতি চাওয়া হয় টাকা। চিরকুটে লেখা নম্বরটি সাংবাদিকদেরকে জানালে ও থানায় এবিষয়ে অভিযোগ দিলে ফেরত দেওয়া হবে না তাদের মিটার। নতুন মিটার লাগালে পরবর্তীতে সেটা পুড়িয়ে দেওয়া হবে এমন মর্মে এহুমকিও  প্রদান করা হয়।

স্থানীয় তথ্যমতে, গত শুক্রবার গভীর রাতে উপজেলা পৌরসদরের গারিষাপাড়া, গোপালের মোড়সহ বেশ কয়েকটি মহল্লায় প্রায় ৩৬টি বৈদুতিক মিটার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এভাবে একরাতে অনেকগুলো মিটার চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়- উপজেলা পৌরসদরের গারিষাপাড়া, গোপালের মোড় এলাকার  চালকল মালিক ব্যবসায়ীর ১৩টি মিটার চুরি হওয়ার দৃশ্য। চুরি হওয়া মিটারের রেখে যাওয়া পলিথিন পেপারে মুড়ানো একটি চিরকুট।

এবিষয়ে ভুক্তভোগী চালকল মালিক মোঃ হাবিবুর রহমান জানান,‘মিটার চুরির ঘটনা এর আগেও ঘটেছে তার এলাকায়। তবে তার মিটার এই প্রথম চুরি হয়েছে। শনিবার সকালে চাতালে এসে দেখেন মিটার নেই। তবে মিটারের নিচে পলিথিনে মুড়িয়ে থাকা একটি চিরকুট দেখতে পান। চিরকুটের ভেতরে একটি কাগজে লেখা ছিলো, একটি মোবাইল নম্বর। সেই নম্বরে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায় নম্বর। এ চুরির বিষয়টি জানাজানি হওয়ায় পর তিনি জানতে পারেন তাঁর শুধু একার নয়, আশপাশ এলাকা দিয়ে প্রায় ৩৬টি মিটার চুরি হয়েছে রাতে। এঘটনায় পল্লী বিদ্যুত অফিসে খবর দিলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’  

ভুক্তভোগী চালকল মালিক মো.রবিউল করিম জানান,‘মিটার চুরির ঘটনা নতুন নয়। দীর্ঘদিন যাবৎ চাতাল ব্যবসায়ী, মিল কারখানা ব্যবসায়ীদের কাছ থেকে মিটার চুরি করে বিকাশে ৪-৫ হাজার টাকা নিয়ে মিটার ফেরত দেয়। তার মিটারটি এর আগেও একবার চুরি হয়েছিলো। মিটারের নিচে রেখে যাওয়া নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেয়। সেই নম্বরে পূর্বের ঘটনায় ৪ হাজার টাকা পাঠিয়েছিলেন তিনি। তারপর চোরের দেওয়া তথ্য মতে নদীর তীরবর্তী স্থান থেকে মিটার সংগ্রহ করেছিলেন তিনি। প্রশাসনিক ভাবেও এর কোন প্রতিকার না পেয়ে জিম্মি হয়ে টাকা দিয়ে মিটার ফেরৎ নিতে হয়।’

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুত সমিতি-২ (গুরুদাসপুর জোনাল অফিস) এর ডিজিএম মোঃ মোমিনুর রহমান বিশ্বাস বলেন, ‘ তাদের তথ্য অনুযায়ী শুক্রবার গোপালের মোড় থেকে ১৩টি মিটার চুরি হয়েছে। তবে এর বেশি চুরি হয়েছে কিনা এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্থ্য সকল গ্রাহককে থানা পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ উজ্জল হোসেন বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির