ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রিমিয়ার ব্যাংক অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৭-২০২৪ বিকাল ৫:১৫

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে আজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মোহাম্মদ আবু জাফর- এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল সহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য পরিচালক বি এইচ হারুন এবং আব্দুস সালাম মুর্শেদী, এমপি সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

উদ্বোধনী বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল, ২০২৪ সালের প্রথম অর্ধ বছরের সাফল্যে এবং বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং AAA (ট্রিপল এ) অর্জনের জন্যে ব্যাংকের ম্যানেজমেন্ট, শাখা প্রধান এবং আঞ্চলিক প্রধানগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি আরও বলেন, সাফল্যের এই প্রবণতা ২০২৪ সালের দ্বিতীয় অর্ধেও ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করে দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংকের এমডি এবং সিইও, মোহাম্মদ আবু জাফর, ২০২৪ সালের শেষে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরো এগিয়ে নিতে টেকসই প্রবৃদ্ধি এবং কমপ্লায়েন্স সেবা প্রদানে সবাইকে আহবান জানান।

সম্মেলনে অংশগ্রহনকারী সকল শাখা প্রধান, আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, ২০২৪ সালের প্রথম অর্ধ বছরে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং ২০২৪ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত