ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ক্যাশলেস আউটপেশেন্ট সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৭-২০২৪ বিকাল ৫:২৩

মেটলাইফ থেকে বীমা নেওয়া প্রতিষ্ঠানসমূহের কর্মীদের জন্য হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ক্যাশলেস আউটপেশেন্ট সেবা চালু করা হয়েছে। এর ফলে, বীমাকৃত কর্মীরা হাসপাতালের কাউন্টারে কোন নগদ অর্থ প্রদান না করে আউট পেশেন্ট সেবা গ্রহণ করতে পারবে। ডাক্তার দেখানো, মেডিকেল টেষ্ট, বা অন্য কোন ধরণের চিকিৎসা নেওয়া আউট পেশেন্ট সেবার অন্তর্ভুক্ত।

মেটলাইফ থেকে বীমা নেওয়া  ৯০০টি প্রতিষ্ঠানের তিন লাখেরও বেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা নতুন এই সুবিধা পাবেন। একইসাথে তাদের জন্য বিদ্যমান ক্যাশলেস হাসপাতাল ভর্তি সুবিধাও অব্যাহত থাকবে।

ক্যাশলেস আউটপেশেন্ট সেবার সুবিধা অনেক। এর ফলে কর্মীদের আর হাসপাতালের কাউন্টারে তৎক্ষণাৎ নগদ অর্থ প্রদান করতে হবে না। এই আর্থিক বোঝা দূর হলে, কর্মীরা তাদের স্বাস্থ্য এবং সুস্থতার উপর মনোযোগ দিতে পারবেন। এই সেবাটি চিকিৎসার প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে, যাতে কর্মীরা তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত এবং কার্যকরীভাবে নিতে পারেন।

এই নতুন চালু হওয়া সেবাটি সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের সিইও, আলা আহমদ বলেন, “আমরা চাই আমাদের গ্রাহকরা যাতে হাসপাতালে ভর্তির সময় খরচের দিকে না বরং তাদের সুস্ততার দিকে বেশি মনোযোগ দিতে পারেন। আমাদের এই সামগ্রিক প্রাতিষ্ঠানিক বীমা সেবা বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের প্রতি তাদের গুরুত্ব ও যত্ন আরও দৃঢ় ভাবে প্রকাশ করতে সাহায্য করবে।”  

ক্যাশলেস সুবিধাটি প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সীমার উপর নির্ভরশীল। প্রাথমিকভাবে, ক্যাশলেস আউটপেশেন্ট সেবাটি ইউনাইটেড হাসপাতাল লিমিটেড এ পাওয়া যাবে। একই সাথে অন্যান্য হাসপাতাল গুলোতেও এই সেবা সামনের দিনদিনগুলিতে চালু করা হবে।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত