কোটালীপাড়ায় ডাক্তার প্রভাষ মন্ডলের ফাঁসির দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাক্তার প্রভাষ মন্ডলের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।(৭ জুলাই রবিবার) কোটালীপাড়া উপজেলা চত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন কোটালীপাড়া ও উজিরপুর উপজেলার সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তব্যে নিহত আফরুজা বেগমের মা মনিকা বেগম বলেন, আমার মেয়েকে সিজারের নাম কোরে নারায়নখানা ইউনাইটেড হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক ক্লিনিকের মালিক ও সার্জারি ডাক্তার জাহিদ হোসেন খানঁ রিন্টু ও জামাই জাহিদ খানেরঁ সহযোগিতায় কোটালীপাড়া সরকারি হাসপাতালের ডাক্তার প্রভাষ মন্ডল পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি আমার মেয়ে আফরুজা বেগমের খুনিদের ফাসিঁ চাই।
নিহতের ফুফু নাজমা বেগম বলেন, আমার ভাইয়ের মেয়ে আফরুজা বেগমকে ষড়যন্ত্র করে ক্লিনিকের মালিক জাহিদ হোসেন খানঁ রিন্টু ও জামাই জাহিদ খানেরঁ সহযোগিতায় কোটালীপাড়া সরকারি হাসপাতালের ডাক্তার প্রভাষ মন্ডল অতিমাত্রার অচেতন নাশক ঔষধ প্রয়োগ করে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।এঘনার পর আমরা মামলা করি কিন্তু এখন আসামীরা জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে আমি সরকারের কাছে এই খুনিদের ফাঁসির দাবি জানাই। নিহতের মামা মাসুদ হাওলাদার বলেন, আমি আমার ভাগ্নি হত্যার বিচার চাই।
নিহতের ভাই পারভেজ বিশ্বাস বলেন আমার বোন আফরুজা বেগমকে যারা ক্লিনিকে নিয়ে সিজারের নামে অতিমাত্রায় অচেতন নাশক ঔষধ দিয়ে হত্যা করেছে তাদের সকলের ফাঁসির দাবি জানাই। এর আগে গত ১৫ মার্চ নিহত আফরুজা বেগমের মা মনিকা বেগম বাদী হয়ে ডাক্তার জাহিদ হোসেন খানঁ রিন্টু,ডাক্তার প্রভাষ মন্ডল সহ পাঁচজনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত