কোনো অবস্থাতেই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা যাবেনাঃ ড: আজিজ আহমদ ভূঞা
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড: আজিজ আহমদ ভূঞা বলেছেন রাষ্ট্রের নাগরিকদের অধিকার ও রাষ্ট্র যন্ত্রের কাঠামো সঠিক রাখতে বিচার বিভাগের ভূমিকা অতুলনীয়। যে কোনো পরিস্থিতিতে বিচারকগণ দৃঢ়তার সাথে মুক্ত চিন্তা ধারণ করেন। কোনো প্রকার লোভ -লালসা, প্রভাব বা অ-নৈতিকতা বিচারকদের স্পর্শ করতে পারেনা। এই মানসিকতা নিয়ে আমরা বিচার বিভাগ কাজ করে যাচ্ছি। দেশের মানুষের ঘাম ও শ্রমের বিনিময়ে যে অর্জিত অর্থ রাজকোষে জমা হয় তা দিয়ে আমাদের বেতন ভাতা চলে, সে কারণে আমরা ন্যায় বিচার করতে জাতি ও রাষ্ট্রের কাছে দায়বদ্ধ।
তিনি আরো বলেন, বিচার বিভাগে কর্মরত সকল বিচারক তাদের কাজের স্বীকৃতি চাই, ভালো স্বীকৃতি পেলে বিচারকরা উৎসাহিত হয় এবং অধিক উদ্দীপনায় কাজ করার উৎসাহ পান।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড: আজিজ আহমেদ ভূইয়া বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে পদায়ন হওয়ায় চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের উদ্যোগে আজ ৭ জুলাই জেলা জজ সম্মেলন কক্ষে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপত্বিতে এবং অতি: পিপি আজহারুল হকের সঞ্চালনায় এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী অতিথি ড: আজিজ আয়োজক জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সহ পিপিশীপ এর সকল সরকারী আইন কর্মকর্তাগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বলেন বিচারক হিসেবে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে আজকের এই সংবর্ধনার পরিমন্ডল দেখে। এই সংবর্ধনার মধ্য দিয়ে আমরা আমাদের কর্ম উদ্দীপনা পাই। তিনি আরো বলেন, আইনজীবী এবং বিচারক ও বিচারপ্রার্থী জনগোষ্ঠীর যৌথ প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব, এর কোন একটির অসহযোগিতায় পরিপূর্ণ বিচারকার্য সুষ্ঠ ভাবে সম্পন্ন করা সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, জেলা জজ ড: আজিজ আহমদ ভূঞা তার কর্মকালে অত্যন্ত ন্যায় নিষ্ঠা সততা ও দক্ষতার মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি আইনজীবী ও বিচারপ্রার্থী জনগোষ্ঠী বান্ধব ছিলেন। তার একক আন্তরিকতা ও কর্ম দক্ষতায় চট্টগ্রামে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহকে একবৃন্তে আনতে সক্ষম হয়েছেন যা নিকট অতীতের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সভাশেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সৈয়দা হাফজা ঝুমা, মো: রফিকুল ইসলাম, আ.স.ম শহিদুল্লাহ কায়সার, সাইফুল আলম মজুমদার, মো: শরীফুল ইসলাম, সফিকুর রহমান, যুগ্ম জেলা জজ গন, অতি: চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেসীর সকল বিচারকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied