ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 সাসেক-২, উইকেয়ার এবং এসটিআরআইপি প্রকল্প নির্মাণে শুধুমাত্র ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-৭-২০২৪ বিকাল ৫:২৩

৬ জুলাই ২০২৪ এ বসুন্ধরা সিমেন্ট এবং স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড এর মধ্যে সাসেক-২, উইকেয়ার এবং এসটিআরআইপি প্রকল্প নির্মাণে এক্সক্লুসিভলি বসুন্ধরা সিমেন্ট সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হলো।

সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে.এম জাহিদ উদ্দিন এবং আব্দুল মোনেম লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এ এস এম মঈনুদ্দিন মোনেম, শহরের একটি স্বনামধন্য হোটেলে চুক্তিটি স্বাক্ষর করেন। প্রত্যক্ষে স্বাক্ষর করেন আই.আর.কে.এম সালাহউদ্দিন বিশ্বাস-ডেপুটি জেনারেল ম্যানেজার (সিমেন্ট সেক্টর) এবং উক্ত প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম-কোঅর্ডিনেশন) লে. কর্নেল (অব.) মো. আলমগীর কবির।

চুক্তির মাধ্যমে বসুন্ধরা সিমেন্ট এক্সক্লুসিভলি সাসেক-২, উইকেয়ার এবং এসটিআরআইপি প্রকল্প নির্মাণে ৩ লক্ষ মেট্রিক টন-এরও বেশি সিমেন্ট সরবরাহ করবে। বসুন্ধরা সিমেন্ট দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক ভিআরএম (VRM) প্রযুক্তিতে তৈরি এবং বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা, ও সর্বোপরি গুণগত মানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে উক্ত চুক্তি সম্পাদিত হয়। 

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মোহাম্মদ কামরুল হাসান-চিফ ফিনান্সিয়াল অফিসার, শাহ জামাল শিকদার-চিফ সেলস অফিসার (সিমেন্ট সেক্টর), ইমরান-বিন-ফেরদৌস- হেড অফ এইচআর এন্ড এডমিন, মোহাম্মদ আলাউদ্দিন-হেড অফ মার্কেটিং, এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, অন্যান্য জাতীয় মেগাপ্রকল্প সমূহ, যেমন: পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যমুনা রেল ব্রিজ, পদ্মা রেল লিঙ্ক, লেবুখালি ব্রিজ, মেট্রোরেল, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অন্যান্য প্রকল্পে বসুন্ধরা সিমেন্টের উল্লেখযোগ্য ব্যবহার এবং বাংলাদেশের অবকাঠামোগত নির্মাণে অবদান, বসুন্ধরা সিমেন্টের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত