ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মাঝে সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে এমন উদ্যোগ
এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এইউএসটি’র শিক্ষার্থীরা
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মাঝে ব্যবধান কমিয়ে সেতুবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গাজীপুরে অবস্থিত নিজেদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের আমন্ত্রণ জানায় এনার্জিপ্যাক।
সম্প্রতি আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন। ভবিষ্যতের সম্ভাবনাময় প্রকৌশলীরা বিশেষজ্ঞদের কাছ থেকে খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের নানান খুঁটিনাটি সরাসরি জানতে পারেন। এছাড়া, সর্বাধুনিক এই ফ্যাসিলিটি থেকে শিক্ষার্থীরা খাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য এবং টেকসই জ্বালানি সমাধান সম্পর্কে বিস্তারিত জানাশোনার সুবর্ণ সুযোগ পান।
এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে এবং আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের অনুপ্রাণিত করতে প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করার সুযোগ তৈরি করা এই প্রতিশ্রুতির প্রতিফলন। এর পাশাপাশি, আগামী প্রজন্মকে পেশাগত বিষয়ে আরও দক্ষ করে তুলতে এবং পড়াশোনার সাথে ব্যবহারিক প্রয়োগের সংযোগ স্থাপন করতে ‘এনার্জিপ্যাক ফিউচার লিডারশিপ প্রোগ্রাম’ চালু করেছে এই প্রতিষ্ঠান।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত