ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শচীনের দুর্বলতা ফাঁস করলেন মুরালি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ২:৪৭

আন্তর্জাতিক ক্রিকেটে একই সময়ে খেলেছেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তাই আন্তর্জাতিক ক্রিকেটেও একে অপরের মুখোমুখি হয়েছেন বহুবার। মুরালির বিপক্ষে রান তুলেছেন টেন্ডুলকার, আবার টেন্ডুলকারকে আউটও করেছেন মুরালি। ক্রিকেটের বহু রেকর্ডকে নিজের করা দু’জনই ক্রিকেট ছেড়েছেন বহুদিন হলো। এতদিন পর এসে টেন্ডুলকারের ‘দুর্বলতা’ ফাঁস করলেন মুরালিধরন। তিনি জানান, অফস্পিনে দুর্বলতা আছে টেন্ডুলকারের। তবে লেগ-স্পিনে স্বাচ্ছন্দ্যে খেলতেন তিনি।

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার। এমনকি তিন ফরম্যাট মিলিয়ে ১শ সেঞ্চুরির বিশ্বরেকর্ডও নিজের দখলে রেখেছেন তিনি। অন্যদিকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৮শ উইকেটের মালিক মুরালিধরন। ক্রিকেট ক্যারিয়ারে টেন্ডুলকারকে ১৩বার আউট করা কিংবদন্তি মুরালির মতে, টেন্ডুলকারের দুর্বলতার জায়গা ‘অফ স্পিন’।

‘ক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে মুরালি বলেন, ‘টেন্ডুলকারকে বল করতে আমি কখনও ভয় পাইনি। কারণ সে আমাকে আঘাত করতো না। কিন্তু শেবাগ আপনাকে আঘাত করবে। টেন্ডুলকার উইকেট আগলে রাখতো, বল বুঝতে পারতো এবং টেকনিকটাও জানা ছিল বেশ।’

তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে আমার একটা কথা মনে হতো, অফ-স্পিনের বিপক্ষে ছোট্ট একটা দুর্বলতা আছে শচিনের। লেগ-স্পিনে সে মারতো, কিন্তু অফ-স্পিন খেলতে কিছুটা কঠিন লাগতো টেন্ডুলকারের। কেননা আমি তাকে বহুবার আউট করেছি। আমি দেখেছি, অনেক অফ-স্পিনাররই তাকে আউট করেছে।’

মুরালি যোগ করেন, ‘আমি জানি না কেন। কখনও এটা নিয়ে তার সাথে কথা হয়নি। জিজ্ঞেস করা হয়নি- তুমি কি অফ স্পিনে অস্বস্তিবোধ করো? তবে আমার মনে হয়, তার কিছুটা দুর্বলতা ছিল। এজন্য অন্যদের তুলনায় আমি বাড়তি সুবিধা পেতাম। তবে টেন্ডুলকার এতটাই কঠিন ছিল যে, তাকে আউট করা খুবই কঠিন।’

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি